নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ৪৬ তম রাজ‍্য সম্মেলন আয়োজিত হল মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের ভগিনী নিবেদিতা মঞ্চে।




এবি বঙ্গনিউজ,মথুরাপুর:

 নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ৪৬ তম রাজ‍্য সম্মেলন আয়োজিত হল মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের ভগিনী নিবেদিতা মঞ্চে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট শিক্ষাবিদ ড পবিত্র সরকার। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী কান্তি গাঙ্গুলি, সুজন চক্রবর্তী, ও ত্রিপুরার প্রাক্তন মুখ‍্যমন্ত্রী মানিক সরকার। তিনি দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে। পশ্চিমবঙ্গে বিজেপি লোকসভা ভোটে প্রত‍্যাশ‍্যার বাইরে গিয়ে কিছূটা ফল ভালো করেছে বলে যারা ভাবছেন বিজেপিকে সামনের ভোটে আনবেধ এই চিন্তাটি অনেকটা আত্মঘাতী চিন্তার মতো। 

বামফ্রন্টের ভোট দিতেন যারা তারা হয়তো বিজেপিকে ভোট দিয়েছেন। কিন্তু রাজ‍্যের মূল সমস্যার দিকে কারুর নজর নেই। প্রধানমন্ত্রী নিজে অনেক কিছু বলেছেন তাই হয়ত সবাই কথাটি বিশ্বাস করেছেন। বামফ্রন্টের আমলে এত সন্ত্রাস ছিল না কিন্ত এখন সন্ত্রাস বৃদ্ধি হতে শুরু করেছে। 




রাজ‍্যের ছেলে মেয়ারা কাজের সন্ধানে বাইরের রাজ‍্যে যাচ্ছে। সেখানে গিয়ে পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ছে ওখানে গিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

এই ঘটনা পতিশ্রুতি রূপায়িত না হওয়ার ফল।পশ্চিমবঙ্গের মানুষের মধ‍্যে তৃণমূলের প্রতি যে ঘৃণা তৈরী হয়েছে তার জন‍্য তৃণমূল দায়ী। 

এরথেকে পরিত্রাণের জন‍্য যদি কেউ বিজেপিকে সরকারে আনার চেষ্টা করে। তাহলে নিজের পায়ে নিজেরা কুড়ুল মারবে। 

এটি অন্তত পাশের রাজ‍্য ত্রিপুরা থেকে সবার শেখা উচিৎ। তৃণমূলের সন্ত্রাসের হাত থেকে বিজেপিকে ভোট দেওয়া মানে গরম তেলের কড়াই থেকে অগ্নিকুন্ডে ঝাপ দেওয়ার সমান।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...