এবি বঙ্গনিউজ।
ভাদ্রর শুরু থেকেই যেভাবে তাপপ্রবাহ বেড়েই চলেছে তাতে করে উত্তর দিনাজপুর জেলার ব্লাড ব্যাঙ্গের রক্তের অভাব দেখা যায়। আর রক্তের অভাব মেটাবার জন্য প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল কালিয়াগঞ্জ শহর ও ব্লক কংগ্রেসের উদ্যোগে।
মঙ্গলবার সকালে তালতলার শহর কংগ্রেসের দলীয় কার্যালয়ে রক্ত দান শিবিরের আয়োজন করা।
এদিনের রক্ত দান শিবিরের উপস্থিত ছিলেন শহর কংগ্রেস সভাপতি তুলসী জয়সোয়াল, ব্লক কংগ্রেস সভাপতি সুজীত দত্ত,কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী ধীতশ্রী রায়,সহ কংগ্রেসের কর্মি সমর্থকেরা।
এদিন প্রথমে জাতীয় পতাকা এবং কংগ্রেসের দলীয় পতাকা উত্তলন এবং রাজীব গান্ধীর প্রতিক্রিতিতে পুষ্পার্ঘ্য দেওয়ার পর রক্ত দান শিবির শুরু হয়।
আদিন ৬০-৭০ ইউনিট রক্ত দান করা হবে বলে জানান ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত।রক্ত দান শিবিরে রক্ত দাতাদের উৎসাহতা ছিল ভালো।
কারন কারো দান করা এক ইউনিট রক্ত আরেক মমূর্ষ রোগীর প্রান বাচাতে পারে।

