এবি বঙ্গনিউজ,মালদা,২৪ আগস্ট :
ফেসবুক হোয়াটসঅ্যাপের বাজারেও বিভিন্ন ক্লাব ও বাড়িতে পালিত হল জন্মাষ্টমী উৎসব। শুক্রবার রাতে মহাসমারোহে বিভিন্ন জায়গায় জন্মাষ্টমী উৎসব পালন করা হয়।
ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে চিরাচরিত বিভিন্ন মাটির পুতুল দিয়ে জন্মাষ্টমী সাজিয়ে উৎসব পালন করে ছোট থেকে বড় সকলে।
সময়ের সাথে কিছুটা হলেও জৌলুস কমেছে উৎসবে। কিন্তু বহু বছর ধরে ধারাবাহিক বজায় রেখেছে কিছু পরিবার।
বাপ ঠাকুরদার আমল থেকে তারা দেখে এসেছে বিভিন্ন মাটির পুতুল সাজিয়ে জন্মাষ্টমী সাজানো। এখনও তারা জন্মাষ্টমী সাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করে আসছেন।
কৃষ্ণের মূর্তি,তারকা রাক্ষসী বধ, বকাসুর বধ, কংস বধ ছাড়াও বাজার, পুলিশসহ বিভিন্ন ধরনের মূর্তি সাজানো হয় জন্মাষ্টমীতে।
এছাড়াও থাকে পাহাড়, রাজবাড়ী ইত্যাদি। রাত জেগে বাড়ির ছেলেরা পাহাড় তৈরি, ঝাউ গাছ দিয়ে জঙ্গল, মাটি কেটে নদীর রূপ দেওয়া,কাঠের গুঁড়োতে বিভিন্ন রঙ মাখিয়ে সাজিয়ে তোলা হয় জন্মাষ্টমী।
একটা সময় ছিল পাড়াতে কে কত ভালো জন্মাষ্টমী সাজালো তা নিয়েও হতো প্রতিযোগিতা।
কালের সাথে অনেক কিছুই লুপ্ত হতে বসেছে। বর্তমানে কিছু এলাকায় চোখে পড়ে জন্মাষ্টমীর সাজানো।
তারা বললেন হোয়াটসঅ্যাপ ফেসবুক যতই বাজার দখল করুক, রীতি মেনে তারা আজও ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সাজাতে পিছপা হবেন না।
তারা আগামী প্রজন্মকেও শিক্ষা দিবেন জন্মষ্টামী পালন করার জন্য।
