নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা,
এবি বঙ্গ নিউজ:
প্রেমিকে নিয়ে স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টা স্ত্রীর।ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার গোকুল পুরের গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে, বছর চল্লিশের আরতী মন্ডলের সঙ্গে স্থানীয় এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। পরকীয়া প্রকাশ্য আসতেই পারিবারিক অশান্তি শুরু হয়। বছর পঞ্চাশের রঞ্জিত মন্ডল পেশায় ভ্যানচালক, স্ত্রী আরতি মন্ডল, প্রেমিককে নিয়ে রাতের অন্ধকারে সোমবার ভোরে ঘুমন্ত অবস্থায় স্বামীকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগে এলাকা থেকে চম্পট দেয় অরতির প্রেমিক। তার পর গ্রামবাসীরা ঘটনার খবর জানতে পেরে রঞ্জিত মন্ডলের স্ত্রী আরতিকে আটক করে। গ্রামবাসীরা আরতীকে একের পর এক জেরা করতে থাকে অবশেষে স্বীকার করে নেয় আরতি এই কাজ আমি ও আমার প্রেমিক মিলে করেছি।খবর দেওয়া হয় স্বরূপনগর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে। প্রেমিকের মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় রঞ্জিত মন্ডলকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
