জওয়ান তার স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করে।




নিজস্ব সংবাদদাতা।

 এবি বঙ্গনিউজ, রায়গঞ্জ। 

 কর্তব্যরত অবস্থায় বি এস এফের এক জওয়ান তার স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ভাটোল সীমান্ত এলাকায়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত বি এস এফ জওয়ানের নাম দীনেশ কুমার পাত্র। ১৪৬ নম্বর ব্যাটালিয়ন তিনি কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। 

গুরুতর আহত অবস্থায় দীনেশ কুমার পাত্র নামে ওই বি এস এফ জওয়ানকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। বিএসএফ সূত্রে জানা যায় বেশ কিছুদিন যাবৎ ওই বি এস এফ দিনেশ কুমার পাত্র মানসিক অবসাদে ভুগছিলেন।

 মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কেন কি ভাবে ঘটনা ঘটলো গোটা বিষয়টি নিয়ে বি এস এফ কতৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি হয়নি। 

ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ও বিএসএফ কর্তৃপক্ষ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...