জামাইকে অন্যজনের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় গাছে বেঁধে রাখল শ্বশুরবাড়ির লোকজন




 নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর, 
এবি বঙ্গ নিউজ: 


 নিজের শ্বশুর বাড়িতে স্ত্রীর সাথে দেখা করতে এসে বন্ধুর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় আটক হল জামাই। এই ঘটনাকে ঘিড়ে ব্যপক উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মোস্তাফানগর পঞ্চায়েতের পূর্ব পাল পাড়া এলাকায়।আটক জামাই ও গ্রামের বধূকে গাছের সাথে বেধে রাখে গ্রামের মানুষ।ঘটনার খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ পৌছে দুইজনকে বাধন মুক্ত করে হেপাজতে নেয়।নিজ শ্বশুর বাড়িতে বেড়াতে আসা জামাইয়ের এমন পরকিয়া প্রেম কাহিনী প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয় এলাকায়।এদিকে পরকিয়ায় মত দুই সন্তানের জননী গ্রামের বধূর দাবি আমি নিমাই সন্ন্যাসীকে আমি ভালোবাসি। তার সাথে সংসার করতে চাই। তাই এদিন নিজের কাছে ডেকেছি।১১ বছর আগে বিয়ে হলেও তার স্বামী তার সাথে থাকে না। সংসারের খরচ কিংবা তার দুই ছেলের কোন খোজ নেয়না বলে জানান পরকিয়ায় যুক্ত বধূ। অন্যদিকে পরকিয়ায় যুক্ত জামাই নিমাই সন্ন্যাসী, তাকে সকলে সন্ন্যাসী বলেই চেনে। নিজেকে কলকাতার বাসিন্দা বলে পরিচয় দেন ওই সন্ন‍্যাসী। অভিযুক্ত সন্ন্যাসী বলেন আমাকে সে ভালো বাসে।আমার তাকে ভালো লাগে।তাই বিয়ে করে সংসার বাধতে চাই। তাহলে আগের স্ত্রী ও সন্তানদের কি হবে। সে প্রশ্নের উত্তরে সন্ন্যাসীর দাবি স্ত্রী সাথে গত এক বছর হল সম্পর্ক প্রায় ছিন্ন হয়েছে।তাকে ছেড়ে তাই একে নিয়ে সংসার বাধতে চাই।বেড়াতে এসে জামাইয়ের এমন পরকিয়ার পর্দা ফাসে রিতিমত অশান্তিতে তার স্ত্রী ও শশুর বাড়ির লোকেরা। এদিন সন্ন্যাসী জানায় দিল্লিতে তার সাথেই কাজ করে এই গ্রামের যুবক।সেই যুবক তার স্ত্রীর সাথে কথা বলতে ব্যবহার করতো সন্ন্যাসীর মোবাইল।এই মোবাইল সুত্রে সম্পর্ক গড়ে উঠেছিল দিল্লিতে কর্মসূত্রে থাকা শশুর বাড়ির এলাকার বধূর পত্নীর সাথে।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...