কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ, উল্লসিত বিজেপি।




নিজস্ব প্রতিবেদক,মালদা ঃ 

 এবি বঙ্গনিউজ।

 জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ, এই রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা ও লাদাখের পৃথকীকরণের ঘোষণা হতেই উল্লাসে মাতলেন মালদার বিজেপি কর্মীরা।

 সোমবার সন্ধ্যায় একটি মিছিল করে মালদা শহর পরিক্রমা করে বিজেপি নেতা কর্মীরা। তাঁদের বক্তব্য, এক দেশে একটাই আইন চালু থাকবে এটাই সকলের দাবি। কাশ্মীরে আলাদা আইন করে সুযোগ সুবিধা দেওয়া হলেও জঙ্গী তৎপরতা বেড়েছে। তাই কেন্দ্রীয় সরকার জনগণের মনের কথা অনুভব করে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। 




ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে কারণে আত্মবলিদান দিয়েছেন তা আজ স্বার্থক হলো বলে জানান বিজেপির জেলা সভাপতি গোবিন্দ মণ্ডল। বিজেপি কর্মীরা এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির পাদদেশে জমায়েত হয়ে শ্রদ্ধা জানান মোমবাতি জ্বালিয়ে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...