অভাবের তাড়নায় আত্মহত্যা স্বামী ও স্ত্রীর,মালদা।





নিজস্ব প্রতিবেদক,মালদা: 

এবি বঙ্গনিউজ।

 বুধবার সকালে এক দম্পতির ঝুলন্ত দেহকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল হরিশ্চন্দ্রপুরের কুশিদা পঞ্চায়েতের জয়নগর কেগুরবাড়ি গ্রামে। 
ওই দম্পতির বাড়ির কাছেই একটি আমগাছের ডালে তাদের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় গ্রামবাসীরা। 

তারা পুলিশে খবর দিলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

পুলিশ জানিয়েছে, মৃত জুগলের নাম আকালু দাস (৪৫) ও তার স্ত্রী বিজলি দাস (৪০)। তাদের ছোট ছোট তিন ছেলেমেয়ে রয়েছে। 




এদিকে একসঙ্গে দুজনের ঝুলন্ত দেহ উদ্ধারে মৃত্যুর কারণ নিয়ে ধন্ধ দেখা দিয়েছে।

 স্থানীয় বাসিন্দাদের দাবি, অভাবের তাড়নায় ওই জুগল আত্মহত্যা করতে পারে বা তাদের মেরে ঝুলিয়ে দেওয়াও হতে পারে। 
পুলিশ অবশ্য জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...