এবি বঙ্গনিউজ,,
সরকারী বাস ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো পিক আপ ভ্যান চালকের। দুর্ঘটনায় আহত কয়েকজন বাসযাত্রী কে ভর্তি করা হয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কুলীক পক্ষীনিবাস সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কে। দুর্ঘটনার জেরে সাময়িক যানজট তৈরী হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয়সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে শিলিগুড়ির দিকে যাচ্ছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি বাস।
সেসময় আচমকাই বাসটির সামনে একটি টোটো চলে আসে। টোটোকে বাঁচাতে গিয়ে বাসটি বিপরীতদিক থেকে আসা একটি পিক আপ ভ্যানকে সজোরে ধাক্কা মারে।
সংঘর্ষে পিকভ্যানটি দুমড়ে,মুচড়ে যায়। মৃত্যু হয় পিক আপ ভ্যান চালকের। বাসের কয়েকজন যাত্রীও আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ,দমকল। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠানো হয় আহত যাত্রীদের। পরে ক্রেন দিয়ে দুর্ঘটনা গ্রস্ত গাড়িদুটিকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক হয় জাতীয় সড়কে।
স্থানীয় বাসিন্দারা বলেন," জাতীয় সড়কে টোটো চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তা স্বত্বেও বন্ধ হয়নি টোটোর দাপাদাপি। এর কারনে বহু দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের উচিত অবিলম্বে জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধ করা।



