১৮ আগস্ট মালদা জেলার স্বাধীনতা দিবস পালন।





নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ,মালদা,১৮ আগস্ট : 

 ১৮ আগস্ট মালদা জেলার স্বাধীনতা দিবস পালন। রবিবার সকালে জাতীয় পতাকা উত্তলন করেন স্থানীয় কাউন্সিলর অম্লান ভাদুরি।

 প্রথা মেনে রবিবার মালদা জেলায় ভারতের জাতীয় পতাকা ওড়ার দিনটিকে স্মরণ করা হল ৷ 

এদিন মালদা শহরের বাবুপাড়ায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটিকে স্মরণ করে বলাকা সংঘ। 

জেলার ইতিহাস বলছে, ১৯৪৭ সালে ভারত স্বাধীন হবে বলে আভাস পাওয়া গেলেও দেশভাগের কথা তেমন ভাবে বোঝা যায়নি ৷ ধীরে ধীরে সেই ব্যাপার জানতে পারেন এই জেলার সাধারণ মানুষ ৷




 ততদিনে ব্রিটিশ সরকার পূর্ব ভারতের দেশভাগের সীমানা নির্ধারণের দায়িত্ব দেয় রাডক্লিফ বোয়েদারকে ৷ কিন্তু ১২ অগাস্ট পর্যন্ত বোয়েদার দেশের কোন অংশ ভারতে থাকবে, কোন অংশ পাকিস্তানে যাবে তা নির্ধারণ করতে পারেননি ৷ 

এরই মধ্যে দু’দেশের রাজনৈতিক নেতৃত্ব দেশের জমি দখলে নিতে দড়ি টানাটানি শুরু করে দেয় ৷ অবশেষে ১৩ অগাস্ট রাতে ঘোষণা করা হয়, মালদা জেলাকে পাকিস্তানের মধ্যে অন্তর্ভূক্ত করা হয়েছে ৷ 

এই জেলার ১৬টি থানাই চলে গিয়েছে পাকিস্তানে ৷ ১৪ অগাস্ট তৎকালীন জেলা প্রশাসনিক ভবনে তুলে দেওয়া হয় পাকিস্তানের জাতীয় পতাকা ৷ 

রাত থেকে জেলা জুড়ে শুরু হয়ে যায় উত্তেজনা ৷ এই সময় আলোচনার পর ১৭ অগাস্ট রাতে ঘোষণা করা হয়, তৎকালীন মালদা জেলার নাচোল, ভোলাহাট, গোমেস্তাপুর, নবাবগঞ্জ ও শিবগঞ্জ থানাকে পাকিস্তানে রেখে বাকি ১১টি থানাকে ভারতের অন্তর্ভূক্ত করা হল ৷ 




১৮ অগাস্ট সকালে পাবনার তৎকালীন অতিরিক্ত জেলাশাসক মঙ্গলা আচার্য উপস্থিত হন মালদায় ৷

তিনি স্বাধীন ভারতের মালদা জেলার প্রথম জেলাশাসক অশোক সেনকে নিয়ে প্রশাসনিক ভবনে উড়তে থাকা পাকিস্তানের জাতীয় পতাকা নামিয়ে নেন ৷ 

অশোক সেন উত্তোলন করেন ভারতের জাতীয় পতাকা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...