এবি বঙ্গনিউজ,।
মালদা মডেল মাদ্রাসা ইংলিশ মিডিয়াম এবং জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এক স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো মাদ্রাসা প্রাঙ্গণে।
মাদ্রাসায় পড়ুয়া এবং অভিভাবকদের নিয়ে আয়োজন করা হয়েছিল এই স্বাস্থ্য সচেতনতা শিবিরের।
উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সৈয়দ শাহজাহান সিরাজ, মাদ্রাসার প্রধান শিক্ষক মোফাজুল হক সহ অন্যান্যরা।
স্বাস্থ্যই সম্পদ।
তাই জীবনের শুরুতেই যদি স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয় পড়ুয়ারা এই উদ্দেশ্যকে সামনে রেখে এই স্বাস্থ্য সচেতনতা শিবির বলে জানান মাদ্রাসার প্রধান শিক্ষক।
