মন্দিরে চুরি, বুলবুলচন্ডী।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ,মালদা২৫ আগস্টঃ 

 মালদার হবিবপুর থানার অন্তর্গত বুলবুলচণ্ডি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ার বাসিন্দা অশোক মুখার্জি পেশায় ট্রাফিক পুলিশ। 

শনিবার গভীর রাতে তার বাড়িতে মা মনসা মন্দিরে ভয়াবহ চুরি হয়।

 অশোকবাবু জানান, তার বাড়িতে মায়ের মন্দিরে সোনা ও রুপার গহনা মিলিয়ে প্রায় একলক্ষ টাকার মতো ছিল।

 এছাড়াও দান বাক্স সহ লুঠ করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। রবিবার সকাল ছটা নাগাদ মন্দিরের গেট খুলতে এসে দেখেন মন্দিরে গেটে তালা ভেঙে পড়ে রয়েছে।




 সঙ্গে সঙ্গে হবিবপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে তদন্তে নামে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...