মিড-ডে মিলে পোকা, রান্না বয়কট করলেন গ্রামবাসীরা






নিজস্ব সংবাদদাতা, নদীয়া,
এবি বঙ্গ নিউজ:

শুক্রবার নদীয়ার তেহট্টের গোপালপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না মিড-ডে মিলে পোকা পাওয়া গিয়েছিল।ওই ঘটনাকে কেন্দ্র করে  উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা।পরিস্থিতি স্বাভাবিক হলেও শনিবার রান্না করতে গিয়ে বাধার মুখে পড়েন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। স্থানীয়রা দাবি তোলেন, প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে না দেখলে কোনওভাবেই রান্না করতে দেওয়া হবে না। পরে ফোনে বিডিও ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিলে পিছু হটেন বাধাদানকারীরা। তবে রান্না হলেও মিড-ডে মিল বয়কট করেছেন অধিকাংশ গ্রামবাসীই। 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...