নিজস্ব প্রতিবেদক,হাওড়া :
বাণিপুর রাজগঞ্জ ধর্মতলায় মহা সমারোহে অনুষ্টিত হয়ে গেল পূর্ণতোয়া দেবী মহিষ মর্দিনী আশ্রমে পাথরের দুর্গা প্রতিমা উদ্বোধন।
সমগ্রহ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন রাজগঞ্জ পন্ডিত বাড়ি এবং তিরধান ১০৮ হরিপুরী মহারাজ জির ভক্ত ও শিষ্য বৃন্দ।
দুই দিন ব্যাপি হোমযোগ্য পূজাপাঠ, ব্যান্ড ও তাসা সহযোগে প্রভাতফেরি অনুষ্টান হয়। বিভিন্ন অঞ্চল থেকে আগত সাধু ও মহারাজদের বরণ এবং সাধু ভান্ডারের আয়োজন করা হয়।
ভক্তগণ যে যার সাধ্যমতো দান করেন সেই দান সাধুগণ গ্রহণ করেন।
পরিশেষে নরনারায়ণ সেবার আয়োজন ব্যাবস্থা করা হয়।
যাহাদের ভালোবাসা এবং সাহায্যার্থে এই সুন্দর অনুষ্ঠানটি অনুষ্টিত হয়েছে অর্ঘরায় চৌধুরী (বাঘাযতিন), বিদ্যুৎ মুখার্জী (আসানসোল), পাল ডেকোরেটর, পূজা ইলেক্ট্রিক, বৃন্দাবন সাহা, টি, এন, বি ঝন্টু দা, অনুপম সাধুখাঁ, প্রসেনজিৎ সাধুখাঁ, বিশ্বনাথ দাস, নবীন পাত্র, রঞ্জন মুজুমদার, পুরোহিত মানস পন্ডিত, বাসুদেব চক্রবর্তী, আশিস পন্ডিত, আরও ভক্ত ও শিষ্য বৃন্দ ।


