এবি বঙ্গনিউজ, উলুবেড়িয়া।
বর্তমানে কাশ্মীরে 370ধারা ও 35/Aধারা প্রত্যাহার এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে বামপন্থীদের এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় উলুবেড়িয়া বক্তার মোড়ে।
এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন বিশিষ্ট বামপন্থী নেতা ও প্রাক্তন অধ্যাপক ড,আক্রম হোসেন, হাওড়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মীনা মুখার্জি, ফরোয়ার্ড ব্লকের হাওড়া জেলা সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ, গৌতম পুরকাইত, নিমাই সর্দার প্রমুখ বামপন্থী নেতারা।
উপস্থিত প্রত্যেক বক্তারা তাদের বক্তব্যে বলেন যে কাশ্মীরে বর্তমানে এক যুদ্ধকালীন পরিস্থিতি র তৈরী করা হয়েছে, সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, এবং কেন্দ্রের বলপ্রয়োগ শাসন কাশ্মীরে সাধারণ জনগণের উপর জারি হচ্ছে,।
সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এর বিরুদ্ধে প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন রাখী বন্ধনের মাধ্যমে।

