এবি বঙ্গনিউজ,মালদা,১৬ আগস্ট :
২৪ ঘন্টা পর অজ্ঞাত পরিচয় এক যুবকের ক্ষতবিক্ষত পচাগলা দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরলো ইংরেজবাজার থানার বড় সাঁকো এলাকায়।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। শুক্রবার দুপুরে বড় সাঁকো এলাকায় রেল লাইনের ধারে ঝোপের মধ্যে এক অজ্ঞাত যুবকের দেহ পরে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা এবং প্রচুন্ড দুরগন্ধ বেড়হতে থাকে।
এরপর তারা পুলিশকে খবর দিলে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন চলন্তট্রেন থেকে পড়ে হয়তো ওই যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দারা ওই যুবককে চিনতে পারেননি।
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করা হয়েছে।
নাম পরিচয় জানা যায়নি। মৃত যুবকের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
