প্রকাশিত হলো এন আর সি তালিকা।





এবি বঙ্গনিউজ। 



 প্রকাশিত হলো এন আর সি তালিকা। _NRC নিয়ে জরুরি কিছু কথা- ৩১ আগস্ট থেকে অনলাইনে সেইসব আবেদনকারীর তথ্য দেওয়া হবে, যারা পুনরাবেদন করেছিলেন বা যাদের বিরুদ্ধে কোনও আপত্তি ছিলো বা খসড়ায় নাম থাকার পরও যাদের শুনানিতে ডেকে পাঠানো হয়েছিলো । যাদের প্রমাণপত্র শুদ্ধ হিসেবে গৃহীত হয়েছে তাদেরই নাম থাকবে।                                        ঘোষণা অনুযায়ী *২০১৮ সালের *৩০ জুলাই* প্রকাশিত চূড়ান্ত খসড়ায় নাম না থাকায় যারা পুনরাবেদন করেছেন বা অতিরিক্ত ছাটাই তালিকায় *(প্রকাশিত ২৬ জুন ২০১৯)* যাদের নাম রয়েছে বা যাদের বিরুদ্ধে কেউ আপত্তি করেছেন তাদের মধ্যে যাদের প্রমাণপত্র শুদ্ধ প্রমাণিত হয়েছে তাদের নাম থাকবে এই তালিকায়। তারা *৩১ আগস্ট (শনিবার)* সংশ্লিষ্ট কার্যালয় বা *NRC সেবাকেন্দ্রে* গিয়ে অতিরিক্ত তালিকায় চোখ বুলালেই জানতে পারবেন নাম *NRC  র চূড়ান্ত তালিকায়* অন্তর্ভুক্ত হয়েছে কি না। অনলাইনে *ARN* নম্বর টাইপ করেও আবেদন কারীরা যাবতীয় তথ্য জানতে পারবেন ।



                                                  আবেদনকারীদের মধ্যে যাদের নাম *৩০ জুলাইয়ের* চূড়ান্ত খসড়ায়  রয়েছে বা অতিরিক্ত ছাটাই তালিকায় যাদের নাম নেই কিন্তু *৫ জুলাই* থেকে শুরু শুনানিতে ডাকা হয়েছে তাদের নাম আছে কি না তা জানতে সংশ্লিষ্ট কার্যালয় বা *NRC সেবা কেন্দ্রে* অতিরিক্ত তালিকা দেখতে হবে।       

           যাদের নাম *২০১৮ সালের ৩০ জুলাই* প্রকাশিত চূড়ান্ত খসড়ায়  থাকার পাশাপাশি অতিরিক্ত ছাঁটাই তালিকায় যাদের নাম নেই বা যাদের শুনানিতে ডাকা হয়নি---তাদের চিন্তার  কারণ নেই । চূড়ান্ত তালিকায় তাদের নাম থাকবেই। কিন্তু তাদের নাম *৩১ আগস্টের তালিকায় পাওয়া যাবে না* । 
 এই নাম গুলো *৭ সেপ্টেম্বর থেকে অনলাইনে পাওয়া যাবে।* তাই শনিবার প্রকাশিত তালিকায় নিজের নাম না পেয়ে হতাশ হবেন না।      

    প্রকৃত ভারতীয়দের নাম *৩১ আগস্টের তালিকা বা *৭ সেপ্টেম্বর* পূর্ণ তালিকায় না থাকলে   আতঙ্কিত হবেন না। কারণ প্রকৃত ভারতীয়দের  ট্রাইবুনালে আবেদন করার জন্য *১২০ দিন* সময় দেওয়া হবে এবং সঙ্গে আইনি সহযোগিতাও করা হবে। অনেকের ধারণা ,  ৩১ আগস্টের তালিকায় সবার নাম আসবে। তা কিন্তু নয়, পরিবারের সবার নাম পাওয়া যাবে ৭ সেপ্টেম্বর প্রকাশিত তালিকায়। 

 এদিকে, শুক্রবার মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, বিদেশিদের চিহ্নিত করতে NRC শেষ কথা নয়। এ ব্যাপারে রাজ্য ও কেন্দ্র সরকার অন্য উপায় প্রস্তুত করছে বলে মন্তব্য করেছেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...