এবি বঙ্গনিউজ,মালদা,১৭ আগস্ট :
মালদা ইন্ডাস্ট্রিয়াল অব কমার্স এর ১৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো শনিবার।
পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় একটি বেসরকারি লজে শনিবার এই বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।
এই সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি নারায়ন আগারওয়াল, সম্পাদক সুভাষ হালদার,বিশেষ অতিথি হিসেবে এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল, সংগঠনের সক্রিয় সদস্য উত্তম সাহা, শৈলেস বিস্বাস, অমল সাহা সহ অন্যান্যরা। সারা বছরের আয় ব্যয় ও শিল্পোদ্যোগীদের বিভিন্ন সমস্যা এবং সেই সমস্যা থেকে কি করে সমাধান করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে এই বার্ষিক সাধারণ সভায় আলোচনা করা হয়।
জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডলের কাছেও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। সেই দাবি বিবেচনা করে শিল্প উন্নয়নের জন্য কি করা উচিত তাও আশ্বাস দেন মানবেন্দ্র বাবু।
সংগঠনেরর সম্পাদক সুভাষ বাবু বলেন, ১৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
শিল্পোদ্যোগীদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়। জেলা শিল্প কেন্দ্রের অধিকারের সামনে। এদিন সকল সদস্যদের সম্মতিতে শেষ হয় ১৩ তম বার্ষিক সাধারণ সভা।

