বৃদ্ধাশ্রম কি সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে?





গোলাম মোর্তজা, প্রতিবেদক।  

এবি বঙ্গনিউজ। 

 বর্তমানে আমাদের সমাজের ধনী মানুষের এক ধরনের কুমানসিকতার ব:হিপ্রকাশ ঘটছে ,। 

 যে টা হল বাড়ীর বয়স্কদের বৃদ্ধাশ্রম এ পাঠানো।

এটা সমাজ ব্যাবস্থা কে ক্ষতি করছে।আমাদের এই ব্যাধি থেকে বেরিয়ে আসা উচিৎ? বর্তমান সময়ে সমাজের ধনী লোকেরা নিজেদেরকে আধুনিক মানুষ হিসাবে তুলে ধরতে গিয়ে তাঁরা বাড়ীর বয়স্কদের বৃদ্ধাশ্রম দিয়ে আসেন ।




কারণ হিসেবে তাঁরা বলেন বয়স্ক লোকেরা আধুনিক নয় ,আমদের সঙ্গে খাপ খাওয়াতে পরে না।আর ওনারা বলেন ,কর্ম জীবনে ব্যাস্ত থাকার জন্য পিতা/মাতা কে সময় দেওয়া সম্ভব হচ্ছেনা।

কিন্তু এটা মনে রাখতে হবে বাড়ীর পরিবেশে ওনাদের গুরুত্ব আমাদের থেকে অনেক বেশি । 

সমাজ শব্দটি বিস্তারিত করে বললে হবে সৎ মানুষের জগৎ ।

আর এই সৎ মানুষ হতে গেলে নৈতিক শিক্ষার প্রয়োজন, যেটা আসে বয়স্কদের কাছ থেকেই।যদি আমরা বয়স্কদের বৃদ্ধাশ্রম এ রেখে আসি তাহলে সমাজ ভেঙে যাবে।




আর বর্তমানে সেটাই ঘটছে ,এটা আমাদের ভাবা দরকার ।

উধাহরণ হিসেবে বলা যায় আমদের পরিবেশে যে বাস্তুতন্ত্র আছে সেটির প্রত্যেক উপাদানের গুরুত্ব আছে যদি একটি উপাদান নষ্ট হয় তাহলে সব উপাদানের উপর খারাপ প্রভাব পড়বে ঠিক ।

তেমনই আমাদের বয়স্কদের বাড়ী থেকে সরিয়ে দেওয়া হলে সমাজের উপর খারাপ প্রভাব পড়ে‌।

বয়ষ্ক ব্যক্তিদের বৃদ্ধাশ্রম এ পাঠালে কি যে মানসিক যন্ত্রনায় থাকেন সেটা উনি ছাড়া অন্য কেউ জানে না।

যারা এই ধরণের কাজ করে তারা যখন বৃদ্ধাশ্রম যাবে তখন সেটা উপলব্ধি করতে পারবে। 

 আমার মনে হয় এই সব লোকেরাও বৃদ্ধাশ্রম যাবে যারা তাদের পিতা/মাতা কে রেখে আসে,কারণ একটা প্রবাদ বাক্য আছে 'ঘুঁটে পোড়ে গোবর হাঁসে',এখানেও ব্যাপারটা ঠিক তাই।

আশা করি আমরা সকলেই ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারছি।আসুন আমরা সকলে আমাদের বাবা মাকে বাড়ী তেই রেখে সেবা করি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...