গ্ৰামের অকেজো টিউবওয়েল সারানোয় পঞ্চায়েতের অবহেলা,হাত লাগাল গ্ৰামবাসীরা।




বাবাই সূত্রধর,দক্ষিণ দিনাজপুর, 

 ১লা এপ্রিল;দীর্ঘ দিন ধরে স্থানীয় এলাকার কল সরানোর আবেদন পঞ্চায়েত স্তরে জানানো হলে কোনো সমস্যার সমাধান না হওয়ায় বৃহস্পতিবার গ্রামের বাসিন্দারাই নিজেদের টাকা দিয়েই কল সরানোর উদ্যোগ গ্রহণ করে কল সরানোর কাজে হাত দেন তারা।

 ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ৬নম্বর গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের নয়াবাজার গোপাল পুর এলাকার।                            গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে,ওই কলের জল আশেপাশের কয়েকটি পরিবারের লোকজন তাদের পানিও জল হিসাবে পান করা ও কাজের জল হিসাবে ব্যবহার করে থাকে।




কল টির নিচের পাকা অংশটি ভাঙা থাকাই ও আশেপাশে নোংরা আবর্জনা থাকাই সেই কলের জল পান করার যোগ্য ছিলেন না । বহু দিন ধরে 6 নম্বর গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতে বিষয়টি জানানো হলেও কাজের কাজ কিছুই হইনি বলে অভিযোগ গ্রামবাসীদের।  

বৃহস্পতিবার গ্রামের লোকজনরা সবাই একত্রিত হয়ে নিজেদের টাকা ও কিছু টাকা কালেকশন করে কলের নিচে ভাঙা পাকা অংশ নতুন করে পাকা করে ও কলের আশেপাশের নোংরা আবর্জনা পরিষ্কার করে কলের জল কে পান করার যোগ্য করে তোলেন গ্রামের বাসিন্দারা।




 এই বিষয়ে নন্দ দুলাল,কল্যাণী মন্ডল ও মনোজিত চৌধুরী অভিযোগ করে বলেন ,বার বার গ্রাম পঞ্চায়েতে স্থানীয় এই কলটির সম্পকে জানানো হলেও গ্রাম পঞ্চায়েত থেকে কোনো ব্যাবস্থা নেওয়া হইনি । 

পানিও জল ও কাজে ব্যবহারিক  জলের জন্যে তারাই উদ্যোগী হয়ে কল সারাইয়ের কাজে হাত দেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...