এবি বঙ্গনিউজ,উঃ, দিনাজপুর।
চার কেজি গাঁজা সহ এক মহিলা ও তিন ব্যাক্তিকে গ্রেফতার করল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার চাপদুয়ার গ্রামে।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ধৃতদের নাম ও পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার বারোদুয়ারি থেকে চাপদুয়ারের দিকে দুটি বাইকে এক মহিলাসহ তিন যুবক আসছিল।
পথেই তারা নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে। বচসা থেকে হাতাহাতি হওয়ার উপক্রম হলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।
সেইসময় তাদেরই মধ্যে একজন জানিয়ে দেয় তাদের কাছে যে ব্যাগ আছে সেই ব্যাগে গাঁজা রয়েছে। এর পরই স্থানীয় বাসিন্দারা তাদের আটকে রেখে খবর দেন রায়গঞ্জ থানার পুলিশকে।
রায়গঞ্জ থানার পুলিশ এসে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। উদ্ধার করার হয় ৪ কেজি গাঁজা। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।


