বিজেপির জেলা প্রাক্তন সভাপতিকে বহিস্কার করল বিজেপির রাজ্য শৃঙ্খলা কমিটি।




নিজস্ব প্রতিবেদক,

মালদা,১৯ আগস্ট : 

দল বিরোধী কার্যকলাপের অভিযোগে বিজেপির জেলা প্রাক্তন সভাপতিকে বহিস্কার করল বিজেপির রাজ্য শৃঙ্খলা কমিটি। 
 সোমবার দুপুর ১টা নাগাদ, বিজেপির দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে এই কথা ঘোষণা করলেন বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল।
 সাংবাদিক বৈঠকে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন, উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্য বিজেপি নেতারা। গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় সঞ্জিত মিশ্রর একটি বক্তব্যকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। 


এর পরে রাজ্য শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত গ্রহন করে প্রাক্তন সভাপতি সঞ্জিত মিশ্রকে বহিস্কার করার। তাকে দল বিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার চিঠি পাঠানো হয়। বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল জানিয়েছেন, তাদের কাছে রাজ্য শৃঙ্খলা কমিটি একটি চিঠি পাঠিয়েছেন।

 চিঠিতে লেখা রয়েছে দল বিরোধী কাজের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে সঞ্জিৎ মিশ্রকে। অন্যদিকে দল থেকে বহিস্কারের ঘটনাকে চক্রান্তের কথা বলেছেন, প্রাক্তন বিজেপি জেলা সভাপতি সঞ্জিত মিশ্র।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...