বোলপুরে নতুন শাখা খুললো কসমো বাজার ।




মহিউদ্দীন আহমেদ, বোলপুর। 

এবি বঙ্গনিউজ।

 বোলপুর শহরের শান্তিনিকেতন রোডে নতুন শাখা খুললো কসমো বাজার।

 শুক্রবার বিকেল চারটেয় নামী এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্ভোধন করা হয়।

 সংস্হার রিটেল হেড রথীন ভট্টাচার্য প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানান, বোলপুরে এটি তাদের ষোল তম শাখা। ২০১৪ সাল থেকে সুনামের সঙ্গে ব্যবসা করে আসা কসমো বাজার আগামী সেপ্টেম্বর মাসে বীরভূমের সাঁইথিয়া ও ধানবাদের হিরাপুরে আরো দুটি ব্রাঞ্চ খুলতে চলেছে। 




২০২০ সালের মধ্যে মোট ২৫ টি শাখা খোলার পরিকল্পনা নিয়েছে কসমো বাজার। পশ্চিমবঙ্গের কলকাতায় রয়েছে সংস্হার প্রধান কার্যালয়। পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খন্ড ও আসামে কসমো বাজার এর প্রতিষ্ঠান রয়েছে। 

বোলপুরের চৌরাস্তার কাছে শান্তিনিকেতন রোডে ৯ হাজার স্কোয়ার ফুট জায়গার উপর কসমো বাজার শাখা খুলেছে।



 উদ্ভোধনের প্রথম দিনেই বৃষ্টিভেজা দিনে ব্যাপক ভীড়ে ভরে যায় কসমো বাজার।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...