বহরমপুরে বৃক্ষরোপণ ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান।




সুজিত কুমার দাস,প্রতিবেদক।

 এবি বঙ্গনিউজ, বহরমপুর। 

 আজ বহরমপুর রবীন্দ্রসদনে'নদীয়া মুর্শিদাবাদ জেলা কাষ্ঠ ব্যবসায়ী সমিতি' তাদের ২২ তম 'বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশ সচেতনতা সেমিনার' আয়োজন করেছিল। 

উদ্বোধক ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মহঃ মোশারফ হোসেন মন্ডল। 

 প্রধান অতিথি ছিলেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট মিঃ মুকেশ ও বিশেষ অতিথি ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের বন ও ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ মহঃ মফিজুদ্দিন মন্ডল। 

এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ ছিলেন যথাক্রমে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী সজনী রায়, বিশিষ্ট পরিবেশবিদ সজল বিশ্বাস, বিশিষ্ট উদ্ভিদবিদ ও মণীন্দ্রচন্দ্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহঃ জসীমউদ্দীন আহমেদ। 

অনুষ্ঠানের সভাপতি ছিলেন সংস্থার বর্ষিয়ান সদস্য মনীলাল প্যাটেল। সংস্থার বৃক্ষরোপণ। 

উদযাপন কমিটির আহ্বায়ক মহঃ আমির আলির কাছ থেকে জানা গেল যে এই অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট অতিথিবৃন্দের বক্তব্য অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং দুপুরে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়েছে। 

সংস্থার মুর্শিদাবাদ জেলার সম্পাদক মলয় মিত্র জানালেন যে, মুর্শিদাবাদ জেলা কাষ্ঠ ব্যবসায়ী সমিতির গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সমস্ত কাঠের মিলে কম-বেশী পাঁচটি করে গাছের চারা রোপণ রোপণ করার কর্মসূচি গ্ৰহন করা হয়েছে। 




 অন্যতম সদস্য মহঃ আহমেদ আলিফ জানালেন যে আগামীদিনে তাদের সংগঠন পরিবেশ সচেতনতা বিষয়ে আরো কিছু গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। 

সংগঠনের নদীয়া জেলার সম্পাদক দীপক সাহা জানালেন যে, সংগঠন কে আরো মজবুত করা হবে এবং ব্যবসায়ী মনোভাবের বাইরে বেড়িয়ে সমাজ ও পরিবেশ নিয়ে ভাবনার বিষয়ে আমরা আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকে কিছু নতুন ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে চলবে।

 আজকের অনুষ্ঠান টি ভালোভাবেই সাফল্যমণ্ডিত হয়ে উঠেছে।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...