টুসু ও ঝুমুর নাচে পা মেলালেন জয়ন্ত নস্কর।দক্ষিণ ২৪ পরগনা গোসবা উজ্জ্বল সরকার :



 উজ্জ্বল সরকার, নিজস্ব সংবাদদাতা।

এবি বঙ্গনিউজ। 

 তৃণমূলের জন সংযোগ কর্মসূচি গোসবা প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েত কুমিরমারি দিয়ে শুরু করলেন বিধায়ক জয়ন্ত নস্কর। 



 ঝিলা নদীর পাড়ে কুমিরমারি বাসিন্দারা বরাবর নদী জঙ্গলেরের উপর নির্ভরশীল জীবন যুদ্ধে যে সংগ্রাম তাদের চালিয়ে যেতে হয় এই দিন তাদের কথা মন দিয়ে শুনলেন জয়ন্ত নস্কর। 

কথায় কথায় উঠে এলো অভাব অভিযোগের কথা। কুমিরমারি এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটেচোষে বেড়ালেন বিধায়ক ।




পথে চলতে চলতে ঢুকে পড়লেন গোসবার কুড়ি বছরের আর এস পি প্রাক্তন প্রধান প্রফুল্ল মন্ডল এর বাড়িতে, প্রবীণ প্রাক্তন প্রধান এর হাতে তুলে দেন দিদিকে বল কার্ড জানান যেন এলাকার সমস্যার কথা তুলে ধরেন ।

পরে নিচুতলার কর্মীদের নিয়ে বৈঠক করেন। রাতের দিকে কাটাখালির আদিবাসী মহিলাদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করেন তাদের জীবনের যন্ত্রণার কথা। হাতের কাছে বিধায়ককে পেয়ে ঘর ঘর থেকে বেরিয়ে আসে ফুলমণি ,কবিতা, নির্মলা ,আদিবাসী মহিলা তারা জয়ন্ত নস্কর কে পেয়ে তারা একটি হাসপাতালে তৈরীর আবেদন করেন ,অসুস্থ হলে বড় অসহায় হয়ে পড়েন তারা ।




বিধায়ক নেতাদের কথা গুলো মান দিয়ে শুনে আশ্বাস দেন ,আমি দিদির কাছে আপনাদের সমস্যার কথা জানাবো ।

এবং আপনারাও দিদিকে বল যে কার্ড ওই নম্বরে ফোন করে আপনার সমস্যার কথা জানান আশাকরি দিদি শুনবেন, আদিবাসী মহিলাদের অনুরোধে তাদের সঙ্গে টুসু ও ঝুমুর নাচে পা মেলালেন জয়ন্ত নস্কর

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...