গাছের ডাল ভাঙতে উঠে হাইটেনশন তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক ছাত্রীর।




নিজস্ব প্রতিবেদক।

 এবি বঙ্গনিউজ,মালদা ২৪ আগস্ট ঃঃ

   গাছের ডাল ভাঙতে উঠে হাইটেনশন তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক ছাত্রীর। 

চাঞ্চল্যকর ঘটনাটি ইংলিশবাজার থানার নগরপাড়ার যদুপুর এলাকার।

 মৃত ছাত্রীর নাম জ্যোতি রায়(‌১৪)‌। বাবা বাবু রায় পেশায় রাজমিস্ত্রি। জ্যোতিরা ৩ ভাই-‌বোন। 

সে ছিল সবার বড়। স্থানীয় যদুপুর উচ্চ বিদ্যলয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল সে। 

গত সোমবার বাড়ির কাছে একটি আমগাছে সে ওঠে শুকনো জাল ভাঙার জন্য। গাছ লাগোয়া রয়েছে হাইটেনশন তার।

 গাছে উঠলে ডালের একাংশ তারে লাগলে দাউদাউ করে জ্বলে ওঠে সে। 

আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিক্যালে আনা হলে শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...