এবি বঙ্গনিউজ,দক্ষিণ ২৪ পরগনা : -
মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মন্দিরবাজারে বিজেপির সদস্য অভিযান ও চিন্তন বৈঠকে এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আগে ইমাম ভাতা , মুয়াজ্জিন ভাতা নিয়ে নাটক করছে ।
এখন আবার জগন্নাথ পূজা নিয়ে নাটক করছে । বিজেপির কর্মী-সমর্থকদের ওপর মিথ্যা কেস দিয়ে গ্রেপ্তার করছে ।
সংখ্যালঘু বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে যাতে সংখ্যালঘুরা বিজেপিতে না আসে ।
কেন্দ্র সাহায্য করতে চাইলেও রাজ্য সাহায্য নিচ্ছে না ।
মুসলিম ভোট কে শোষণ করতে গিয়ে হিন্দু ভোট চলে গিয়েছে ।
তাই হিন্দু ভোটকে ফেরাতে এবার জগন্নাথ পূজা করছে মমতা বন্দ্যোপাধ্যায় ।
ডায়মন্ডহারবার ১১৭ নম্বর জাতীয় সড়কের ওপর ধসের বিষয় বলেন রাজ্য এই বিষয়ে কেন্দ্রকে কোনরকম সাহায্যের আবেদন করেনি এই বিষয়ে তিনি কিছু জানেনও না ।
রাজ্য কেন্দ্রের কাছে সাহায্য চাইলে অবশ্যই সাহায্য করা হবে ।

