নিজস্ব সংবাদদাতা,
এবি বঙ্গনিউজ, উলুবেড়িয়া।
আগামী ২৬শে আগস্ট রাজ্যের স্বাস্থ্য ভবন অভিযানের প্রস্তুতি পর্বে আজ ৪ঠা আগস্ট কালীনগর প্রাথমিক বিদ্যালয়ে উলুবেড়িয়া ১ ব্লকের আশা কর্মীরাও ব্যপক উৎসাহ ও উদ্দীপনার সাথেই একটি সভা সম্পন্ন করে।
সভায় এই ব্লকের সভানেত্রী নিপা মন্ডল আশা কর্মীদের দাবি গুলি উত্থাপন করেন।
উলুবেড়িয়া ২ ব্লকের সম্পাদিকা মধুমিতা মুখার্জী উপস্থিত থেকে আশা কর্মীদের দাবি আদায়ের লক্ষ্যে সঙ্ঘবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পশ্চিম বঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষে নিখিল বেরা বলেন-- যুগে যুগে শাসকরা শ্রমিকদের বিশেষ মহিলা শ্রমিকদের বঞ্চিত করার ইতিহাস বর্তমান।
তাই দীর্ঘ স্থায়ী লড়াই করে আমাদের অধিকার অর্জন করতে হবে। --- সবশেষে সবাই 'উই স্যাল ওভার কাম' গান গেয়ে সভা সম্পন্ন করে।



