এবি বঙ্গনিউজ,উঃ, দিনাজপুর।
অবশেষে দীর্ঘ আটবছরের ভালোবাসার জয় হল সাত পাকের বন্ধন ও সিন্দির দানের মধ্য দিয়ে রীতা ও বিপ্লবের ।
নিজের ভালো বাসাকে ফিরিয়ে পাবার লক্ষ্য নিয়ে প্রেমীকা দীর্ঘ দুইদিনের ধর্না তার উপরে একপ্রকার অনশনের ফলে ধর্নাস্থানে অসুস্থ হয়ে পড়েন উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার বিহিনগরের প্রমীকা ।
প্রথম থেকেই মেয়েটির পাশে ছিলেন তার পরিবার সহ প্রতিবেশীরা। জানা গেছে, বিহিনগরের বাসিন্দা রীতা সিংহ দীর্ঘ আটবছর ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরেছিলেন পৈতকুড়া গ্রামের বিপ্লব পালের সাথে।
তারা দুজনে ঘর বাঁধবেন এটা একপ্রকার ঠিক ছিল। বাধা হয়ে দাড়িয়েছিল প্রেমিকের পরিবার। তারা এই প্রেমকে স্বীকৃতি দিতে চায়নি।
অবশেষে পৈতকুড়া গ্রামে প্রেমিকের বাড়ীর সামনে ধর্নাতে বসে পড়ে সেই মেয়েটি।
মেয়েটির পরিবারের লোকেরা এলাকার মানুষদের সহযোগিতায় করনদীঘি পুলিশের সাহায্য নেন।
এলাকার মানুষদের সহযোগিতায় প্রেমীক বিপ্লব পালের পরিবার তাদের ছেলেকে রীতা সিংহের সাথে বিবাহ দিতে রাজী হন।
বিপ্লব পাল এই বিবাহে সম্মতি জানায়। এলাকার মানুষদের উপস্থিতিতে কালীমন্দিরে চারহাত এক করা হয় রীতা, বিপ্লবের।
অবশেষে কষ্ট হলেও ভালোবাসার জয় হল,বিয়ের শেষে নব দম্পতী সকলের আর্শিবাদ ও ভালোনিয়ে বিতে যায় নতুন জীবনের লক্ষ্য নিয়ে।

