এবি বঙ্গনিউজ, কালিয়াগঞ্জ।
বিশ্ব উষ্ণায়নের সাথে সাথে পরিবেশ দুষনের ফলে জলের স্তর নিচে নেমে পড়েছে।
রাজ্যে মূখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় নানা কর্মসূচী গ্রহন করা হচ্ছে,যাতে এই সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায়।
দিনের পড় দিন প্রকৃতির মধ্যে পরিবর্ত্ন দেখা দিয়েছে। ফলে ঋতুতে যেমন আবহাওয়া থাকা দরকার সেরকম আবহাওয়া থাকছে না।ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে যার মূল কারন গাছ।
আগামীতে আমরা সকলে বেশি বেশি করে গাছ লাগাই পৃথিবীকে সবুজ করে তুলতে পারি তালেই আমাদের আগামী প্রজন্ম ভালো থাকবে।
সেই লক্ষ্যকে মাথায় রেখে অভিনব উদ্যোগ গ্রহন করলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের আখানগর সমবায় সমিতি।
সমিতির ৫১ তম বার্ষিক সাধারন সভা উপলক্ষ্যে সমিতির ৮১৪ জন সদস্য সহ এলাকার মানুষদের বিভিন্ন প্রজাতির গাছ প্রদান করা হয়।
যাতে একটি চারা গাছ পড়ে বৃক্ষ্যে পরিনতি হয় বলে জানান সমিতির সম্পাদক দেবব্রত দাস।তিনি আরো বলে সমবায় সমিতি গুলি আসার পড় থেকেই অমূল পরিবর্তন এসেছে সাধারন মানুষদের মধ্যে।বিশেষ করে মহাজন প্রথা থেকে রেহাই পেয়েছে।
অল্প ঋনে মধ্য দিয়ে সাধারন মানুষ সমিতির মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠছে।

