দুর্নীতির আখড়া ডি. এন. সি কলেজ।





নিজস্ব প্রতিবেদক,।

  এবি বঙ্গনিউজ, মুর্শিদাবাদ।


 একাধিক দুর্নীতি চলছে মুর্শিদাবাদ জেলার অরঙগাবাদ দুঃখু লাল নিবারণ চন্দ্র দাস কলেজে। বৃহস্পতিবার ছাত্ররা আন্দোলনে নামতেই মিলল আশ্বাস। 

তৃতীয় অর্ধ বর্ষের ছাত্র- ছাত্রীদের ভর্তির ফি বাড়ানো হয়েছে অনৈতিক ভাবে, এমনটাই দাবি বিক্ষোভকারী ছাত্রদের।

 যে পরিমাণ ভর্তি ফি করা হয়েছে, সেভাবে কলেজের উন্নতি কতখানি সেই নিয়ে প্রশ্ন উঠেছে? সূত্রের খবর কলেজে ক্যান্টিন নেই, শৌচালয়ের পরিমাণ কম, জলের সমস্যা, ইলেকট্রনিক সমস্যা এরকম একধিক সমস্যা সম্মুখীন কলেজে পড়ুয়ারা।




 কিছু দিন আগে এই কলেজের ফেসবুক পেজে দেখা গিয়েছিল অনৈতিক ভাবে শিক্ষক নিয়োগের তথ্য। এছাড়াও বেশ কিছু অভিযোগ উঠেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে।

 আগামী ২৮ - এ আগষ্ট ছাত্র ছাত্রীদের নিয়ে আলোচনায় বসতে চেয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। 

এই কথা শোনার পরই শান্তিপূর্ণ ভাবে কলেজ থেকে আসে আন্দোলনকারী ছাত্ররা। 

দাবি দাওয়া না মানলে বৃহত্তর আন্দোলনে নামার কথা জানান পড়ুয়ারা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...