বেতন না পেয়ে গেটে তালা দিয়ে বিক্ষোভ বিএসএনএল কর্মীদের





 নিজস্ব সংবাদদাতা, হাওড়া, 
এবি বঙ্গ নিউজ: 

 সাত মাস ধরে বেতন না পেয়ে হাওড়া জেলার উলুবেড়িয়া বিএসএনএল অফিসে তালা লাগিয়ে দিল অস্থায়ী কর্মীরা।এই নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে কর্মীরা তাদের দাবি দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের টালবাহানায় তাদের বকেয়া বেতন না দেয়ার জন্যই এই ধরনের সিদ্ধান্ত অস্থায়ী কর্মীরা নেন। শুক্রবার তারা অফিসের সমস্ত কর্মীকে বাইরে বার করে দিয়ে অফিসে তালা লাগিয়ে দেয়।তাদের আরও দাবি দীর্ঘদিন ধরে তারা কর্তৃপক্ষের কথায় এই জরুরী পরিষেবার কাজ করে গেছেন কিন্তু কর্তৃপক্ষ বারবারই বলে আসছেন তাড়াতাড়ি তাদের বেতন হয়ে যাবে কিন্তু এখনও পর্যন্ত না হওয়ায় বাঙালির সবথেকে বড় উৎসবের দূর্গা পূজার আগেই বেতন না পাওয়ায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা।স্থায়ী কর্মীদের কাজে ঢুকতে বাধা ও তাদের বার করে দিয়ে অফিসে তালা লাগিয়ে দেয় অস্থায়ী কর্মীরা। এই বিক্ষোভের ফলে উলুবেড়িয়া বিএসএনএল পরিষেবার ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকছে। এই বিক্ষোভ চলবে বলেও কর্মীরা জানান ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...