সকুল্লাপুর গঙ্গার ঘাটে বাজ পড়ে মৃত এক মৎসজীবি।আহত নয় ।

       


        নিজস্ব সংবাদদাতা, মালদা।

            এবি বঙ্গনিউজ। 

 বাঙ্গীটোলার সকুল্লাপুর গঙ্গার ঘাটে বাজ পড়ে মারা গেলো এক মৎসজীবি।আহত নয় মৎসজীবি। 



আহতদের মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে । মৃত মৎসজীবির নাম দুলাল চৌধূরী ।(25)। রবিবার সন্ধ্যায় সকুল্লাপুরের ঘাটে এই ঘটনায় গোটা বাঙ্গীটোলা এ লাকাতে শোকের ছায়া নেমে এসেছে । আহত নয় মৎসজীবিদের নিয়ে মালদা মেডিক্যাল কলেজে ছুটে এসেছে বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েতে র প্রধান সান্তারা খাতুন ও তার স্বামী রাজু সেখ । 



পঞ্চায়েত সদস্য মন্টু চৌধূরী ও তৃনমুলের বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েতের সভাপতি সামাউল হক ওরফে লিটন । আহত মৎসজীবিরা হলো বিকাশ চৌধূরী অচেলাল চৌধূরী লুটন চৌধূরী রাজেন চৌধূরী মুকেশ চৌধূরী রামসুন্দর চৌধূরী মিঠুন চৌধূরী মাখন চৌধূরী । 



জানা গেছে প্রতিদিনের মতো আজও সকুল্লাপুর গ্রামের 10/12 জন মৎসজীবি একটি নৌকা তে করে গঙ্গা ঘাটে মাছ ধরতে যায়।সন্ধ্যায় হঠাৎ গঙ্গা পাড়ে বৃষ্টি ও বাজ পড়ে । এই সময় একটি নৌকাতে করে মাছ ধরছিলো নয় মৎসজীবি। প্রতিটি মৎসজীবি বাজের আঘাতে আহত হয়ে পড়ে । 



ঘটনায় গোটা সকুল্লাপুর গ্রামের মানুষ ছুটে আসে । আহত দের মালদা মেডিক্যাল কলেজে নিয়ে আসে । আহতদের চিকিৎসা চলছে । বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েতে র প্রধান সান্তারা খাতুন জানান সকুল্লাপুর গ্রামের মানুষ সকলেই মৎসজীবি। ওরা প্রতিদিন মাছধরে ।হঠাত্ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা আহত মৎসজীবিদের চিকিৎসার জন্য মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে ।



।মৃত ও আহত মৎসজীবিদের জন্য গ্রাম পঞ্চায়েতে র পক্ষ থেকে যথাসাধ্য সাহায্যর চেষ্টা করা হবে । সকুল্লাপুর গ্রামের বাসিন্দা পঞ্চায়েত সদস্য মন্টু চৌধূরী ও সুশান্ত চৌধূরী জানিয়েছেন আমাদের গ্রামের সকলেই মৎসজীবি। গঙ্গার ঘাটে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকি । মাঝে মাঝে আমাদের নদীতে ঝড় বৃষ্টি বাজ পড়ে ।নৌকা ডুবি হয় । এই বিপদ আমাদের নিত্য সঙ্গী হয়ে গেছে ।আমরা এখন চাই আমাদের গ্রামের যে নয় জন মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে তাদের যেন সঠিকভাবে চিকিৎসা হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...