এবি বঙ্গনিউজ।
আজ পূর্ব বর্ধমান জেলার শিশু সুরক্ষা বিষয় নিয়ে আলোচনা সভা হয়ে গেল। সভায় উপস্থিত ছিলেন জেলার শিশু সুরক্ষা বিভাগের এক গুচ্ছ আধিকারিক ।
এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছিল বর্ধমান ১ নং ব্লকে।
হাজির ছিলেন এ ব্লকের বি ডি ও, স্বাস্থ্য আধিকারিক বি এম ও এইচ, দেওয়ানদিঘি থানার ওসি সাহেব,সদরের আরও অনেক কর্মাধ্যক্ষ গণ।
আলোচনায় উঠে এলো শিশু সুরক্ষা কি এবং শিশুর অধিকার নিয়ে বিভিন্ন প্রকার আলোচনা ।
বিশ্ব মানবতা দিবসে আরো আলোচনা হল যে নেশা মুক্ত সমাজ গড়ার কথা ।
সবশেষে শিশু সুরক্ষা কমিটি গঠন করা হবে বলে জানানো হল।
মূল্যবান বক্তব্য রাখলেন ভিডিও, শিক্ষা কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু গোস্বামী, ব্লক হসপিটালের স্বাস্থ্য আধিকারিক সুব্রত দে মহাশয় গণ।



