ঘরে ঢুকে কলেজ পড়ুয়াকে গুলি করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরলো পুরাতন মালদা।





নিজস্ব প্রতিবেদক,। 

 এবি বঙ্গনিউজ,মালদা,৩১ আগস্ট : 

 ঘরে ঢুকে কলেজ পড়ুয়াকে গুলি করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরলো পুরাতন মালদা এলাকায়। 

 আশঙ্কাজনক অবস্থায় কলেজ পড়ুয়ার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। 

ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাত্রি বারোটা নাগাদ, মালদা থানার বালিয়া নবাবগঞ্জ বাঁশহাটি এলাকায়।

 এই ঘটনায় কলেজ পড়ুয়ার ভাইও আহত হয়। তার চিকিৎসা চলছে মৌলপুর হাসপাতালে। এই ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে মালদা থানার পুলিশ।

 পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত কলেজ পড়ুয়ার নাম ভাস্কর বিশ্বাস(২০) সে প্রথম বর্ষের ছাত্র। 
তার ভাই শুভাশিস বিশ্বাস(১৬) দশম শ্রেণীর ছাত্র। 

আগ্নেয়াস্ত্রসহ এলাকার দুষ্কৃতী সনাতন হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে মালদা জেলা আদালত তোলা হবে।

 আহত ভাস্কর বিশ্বাস জানিয়েছে সে গৌড় কলেজের প্রথম বর্ষের ছাত্র। বৃহস্পতিবার রাতে তার বাবা-মা বাড়িতে ছিল না।

 তারা দুই ভাই পাড়াতেই এক বন্ধুর বাড়িতে কালী পূজার প্রসাদ খেতে যায়। সেখান থেকে বাড়ি ফেরা মাত্রই ওই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে পড়ে। তাদের সন্দেহ টাকা-পয়সা লুট করার জন্যই হয়তো দুষ্কৃতী ঘরে ঢুকে ছিল। 
প্রথমে তার ভাইয়ের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা করে ওই দুস্কৃতি। বাধা দিতে গেলে তাকে লক্ষ্য করে গুলি করে ওই দুষ্কৃতী। তার গলার উপরে গুলি লাগে। 

 এরপর তাদের চিৎকার শুনে পাড়া-প্রতিবেশীরা ছুটে এসে ওই দুষ্কৃতীকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে। যদিও কলেজ পড়ুয়া ওই দুষ্কৃতীর নাম বলতে পারিনি।

 তবে কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ওই দুষ্কৃতী ঘরে ঢুকে গুলি করেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। শনিবার ধৃতকে মালদা জেলা আদালত তোলা হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...