বৃক্ষরোপণ করে জনসংযোগ




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ,মালদা, 14 অগাস্ট: 

 বৃক্ষ রোপনের মাধ্যমে জনসংযোগ কর্মসূচি পালন করলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। 

বুধবার পুরাতন মালদা পুরসভার 1 এবং 3 নম্বর ওয়ার্ডে 25 টি চারা গাছ লাগানো হয়। সাংসদ ছাড়াও ও জনসংযোগ অভিযানে অংশ নিয়েছিলেন পুরাতন মালদা বিজেপির নগর মন্ডল প্রেসিডেন্ট চন্দন দে। 




সাংসদ খগেন মুর্মু জানান," প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ কর্মসূচিতে আস্থা রেখেই জনসংযোগ করা হচ্ছে।

আগামী দিনেও বৃক্ষরোপণ করে জনসংযোগ করা হবে।" চন্দন দে বলেন," কুড়ি অগাস্ট পর্যন্ত পুরসভার সবকটি ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি হবে। 



প্রায় 200 টি চারা গাছ বিভিন্ন জায়গায় লাগানো হবে।"




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...