পরকিয়ার জেরে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী




 নিজস্ব সংবাদদাতা,তেহট্ট,
এবি বঙ্গ নিউজ: 


 মনুয়া কাণ্ডের ছায়া এবার তেহট্টের কালীগঞ্জ থানার অন্তর্গত শেরপুরের দাসপাড়া এলাকায়৷পাড়ার এক যুবকের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জেরে স্বামীকে নৃশংস ভাবে খুন করল এক স্ত্রী৷ মৃত ব্যক্তির নাম তপন দাস, বয়স ৪৫৷ ইতিমধ্যে অভিযুক্ত স্ত্রী শিখা দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে চাঞ্চল্য ছড়াল।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল থেকে প্রথমে সব স্বাভাবিক থাকলেও, সাড়ে দশটা নাগাদ হঠাৎই করে কান্নাকাটি শুরু করে শিখা৷ বলতে থাকে, তার স্বামী চোখ খুলছে না৷ ঘরে গিয়ে দেখা যায়, খাটের মধ্যে পড়ে রয়েছেন তপন৷ তাঁর গলায় একটা দাগ দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে প্রাথমিক তদন্তের পর জানান,এটা স্বাভাবিক মৃত্যু নয়, খুন করা হয়েছে তপনকে৷ এরপরই শিখাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন তদন্তকারীরা৷ একটু চাপ দিতেই কেঁদে নিজের দোষ শিকার করে শিখা৷ তাকে গ্রেপ্তার করে পুলিশ৷পুলিশ জানতে পারে, এলাকার এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল শিখা৷ সেই তার সঙ্গে মাসখানেক আগে তপনের ঝামেলাও হয়৷ খুনের পিছনে সেই যুবকের কোনও হাত রয়েছে কিনা এখন, সেই তদন্তই করচেন অফিসাররা৷  

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...