মোবাইলের নেশাই প্রাণ কাড়ল কৌতলার চিরঞ্জিত এর




পার্থ কুশারী ,রায়দিঘী ।

 এবি বঙ্গনিউজ। 

 মোবাইলের নেশাই প্রাণ কাড়ল বছর কুড়ির যুবকের।জানা যাচ্ছে যে রায়দিঘী থানা অন্তর্গত কৌতলা উত্তর হিন্দুপাড়ার চিরঞ্জিত হালদার বেশ কয়েকদিন ধরে বাবা মায়ের কাছে মোবাইলের জন‍্য আবদার করতে থাকে। 

বন্ধুদের সবার মোবাইল আছে তার নেই এই হিনমন্নতায় ভুগতে থাকে সে‌। এদিকে পেশায় পরিচারিকা মা তাকে বকাঝকা করায় ভোররাতে সে গলায় দড়ি দেয়।

 জানা যাচ্ছে রাত্রি বেলা বাবা বিশ্বনাথ হালদারের সঙ্গে প্রত্যেক দিনের মতো রাতে খাওয়া-দাওয়া সেরে শুয়ে পড়েছিল সে। ভোরে মা পরিচালিকার কাজ করতে যাওয়ার আগে ঠাকুরঘরে পূজা দিতে ঢোকেন তিনি। 

হঠাৎ তার নজর যায় ঠাকুরঘরের কড়িকাঠের দিকে। তিনি দেখেন চিরঞ্জিত গলায় গামছা দিয়ে ঝুলছে। তৎক্ষণাৎ তিনি চিৎকার করে এলাকার লোকজন ডাকেন। 

খবর যায় রায়দিঘী থানায়। ঘটনাস্থলে এসে পৌছায় রায়দিঘী থানার পুলিশ। 

বর্তমানে দেহটিকে রায়দিঘী থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

জানা যাচ্ছে দেহটিকে ময়নাতদন্তের জন‍্য কিছুক্ষণের মধ‍্যেই ডায়মন্ডহারবার হসপিটালে পাঠানো হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...