এবি বঙ্গনিউজ।
আজ ১৫ ই আগস্ট ২০১৯ স্বাধীনতার এই দিনটি বিশেষ ভাবে উদযাপিত করা হলো উদয়কৃষ্ণপুর মাদ্রাসার শিক্ষক,ছাত্র সহ খালেরপুল এর সাধারন যুব সমাজের উদ্যোগে।
উপস্থিত ছিলেন উদয় কৃষ্ণপুর মাদ্রাসার সম্পাদক হাজী মাওলানা মোহাম্মদ আলী, খালেরপুল মসজিদের হাজী মাওলানা আকরামুল হক, জনাব শহীদুল হক (প্রাক্তন প্রফেসর রাজ কলেজ),সেখ আয়নাল (বিশিষ্ট সমাজসেবী), আতিকুর রহমান মোল্লা, সমাজসেবী আমিরুল আলী ও এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এলাকার সমাজসেবী আমিরুল আলী জানান-"ভারতের স্বাধীনতা আন্দোলন ছিল বহু মানুষের অব্যর্থ পরিশ্রম যার ফলেই ব্রিটিশদের থেকে ভারত রাজনৈতিক দিক থেকে মুক্তি পেয়েছে।"স্বাধীনতা সংগ্রামে হিন্দু, মুসলিম সকল জাতির আত্ম বলিদান এর ফলে ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট আজ থেকে ৭৩ বছর আগে ভারতবর্ষে ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পেয়েছে।
বর্তমান ভারতবর্ষে মুসলমানদের যেভাবে অপমানিত ও লাঞ্ছিত হতে হচ্ছে তা মোটেও কাম্য নয়। ভারতবর্ষের স্বাধীনতার পিছনে মুসলমানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এ দেশ আমাদের সকলের, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবে মিলে একত্রিত ভাবে বসবাস করাটাই আমাদের ভারতীয় সংস্কৃতি।
