এবি বঙ্গ নিউজ ডেস্ক:
দক্ষিণবঙ্গে প্যাচপ্যাচে গরমে নাজেহাল রাজ্যবাসী৷ আর এই অস্বস্তি কাটাতেই কিছুক্ষণের মধ্যেই ভালোরকম বৃষ্টি নামতে চলেছে বলে জানা যাচ্ছে৷আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২-৩ ঘন্টার মধ্যেই বজ্র-বিদ্যুৎসহ ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ এও জানা যাচ্ছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কিছু কিছু স্থানে৷ কোথাও কোথাও মেঘলা পরিবেশ থাকবে৷
প্রসঙ্গত, গত সপ্তাহের শেষের দিকে ভারি বৃষ্টিতে ভিজেছিল বাংলা। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই বৃষ্টিপাত হয়। নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত হয়। যদিও সেই নিম্নচাপ সরে যেতেই ফের ভাদ্রের গরমে পুড়ছে বাংলা। যদিও এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তির খবর শোনাচ্ছে আলিপুর হাওয়া অফিস। আগামী শনিবার থেকে ফের বদলাতে শুরু করবে পরিস্থিতি।
