প্রয়াত হলেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুন জেটলি




এবি বঙ্গ নিউজ ডেস্ক:


 চলে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। শ্বাসকষ্ট ও শারীরিক অস্থিরতার জেরে ৯ তারিখ এইমসে ভর্তি হন তিনি। তখন থেকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন।কিছুদিন ধরে জেটলির শারীরিক অবস্থার অবনতি হয়। গতকাল থেকে তাঁর ব্যাপারে মেডিক্যাল বুলেটিন প্রকাশ বন্ধ করে দেয় এইমস। আজ সকাল থেকে আরও জটিল হয় পরিস্থিতি। শেষমেষ বেলা ১২টা ৭ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।অসুস্থতার কারণেই এবছর নির্বাচন ও মন্ত্রিসভা থেকে দূরে ছিলেন তিনি। গত পাঁচ বছরের মোদী সরকারের মন্ত্রিসভায় তিনি ছিলেন অর্থমন্ত্রী। শুধু অর্থমন্ত্রীই নন, কিছুদিনের জন্য প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্বও সামলেছিলেন তিনি। শুধু নিছক মন্ত্রীই নন, মোদী-অমিত শাহের অন্যতম ভরসা ছিলেন জেটলি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...