এবি বঙ্গনিউজ,মালদা-‘
মিশন নির্মল বাংলা’ নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে ক্যুইজ ও বক্তৃতা প্রতিযোগিতা হয়ে গেল মালদা টাউন হলে।
বিভিন্ন স্কুলে পড়ুয়ারা প্রতিযোগিতায় অংশ নেয়।
বাংলা নির্মল নিয়ে জমে ওঠে বক্তৃতা প্রতিযোগিতা। সেখানে ‘সব বাড়িতেই শৌচাগার, তবেই তার সৎ ব্যবহার’ ধরণের বিষয় উঠে আসে।
সেখানে যেখানে সেখানে মল ত্যাগের ফলে কীভাবে মানুষের শরীরে রোগ ছড়াতে পারে, তার ওপর আলোকপাত করা হয়।
এদিকে বাড়িতে বাড়িতে শৌচাগারের ওপর জোর দেওয়া হয়। তাতে উঠে আসে মানুষকে সচেতনার কথাও।
গ্রামীণ এলাকায় মানুষ এখন কীভাবে শৌচাগারের ওপর নির্ভর হচ্ছে, সেই দিকটাও উঠে আসে বক্তৃতায়।


