চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেন কার্গিল যুদ্ধের সৈনিক সানাউল্লাহ


 এবি বঙ্গ নিউজ ডেস্ক: 

২০১৮ সালে অসম নাগরিকপঞ্জির তালিকা প্রকাশের পর খবরের শিরোনামে এসেছিলেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সানাউল্লাহ। তিনি ভারতীয় সেনাবাহিনীর জুনিয়ার কমিশন্ড অফিসার ছিলেন। দীর্ঘদিন ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেন আসামের নাগরিক খসড়া থেকে। শনিবার অসমে চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ হয়েছে সেখানে সানাউল্লা সহ পরিবারের দুই মেয়ে ও এক ছেলের নাম নেই। কিন্তু সানাউল্লাহর স্ত্রীর চূড়ান্ত তালিকায় নাম রয়েছে।১৯৮৭ সালে সানাউল্লাহ ভারতীয় সেনাবাহিনীতে যোগদান। দীর্ঘ সময় তিনি সেনাবাহিনীতে চাকরি করেন।এর আগেও বিদেশি চিহ্নিত হয়ে তাকে সানাউল্লাহকে জেলে যেতে হয়,পরে আদালতের নির্দেশে মুক্তি পান তিনি।এবারও নাম আসেনি তার।তবে তাতে তিনি বিচলিত নন,ভরসা রেখেছেন দেশের আইনের প্রতি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...