পতঙ্গবাহিত রোগ সচেতনতায় অঙ্গনওয়াড়ী কর্মীরা।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ,মালদাঃ 

ডেঙ্গু সহ অন্যান্য পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধ নিয়ে সচেতনতায় ইংরেজবাজার ও পুরাতন মালদা শহরে প্রচারে নামবে অঙ্গনওয়াড়ি কর্মীরা। শহরের প্রতিটি বাড়ি বাড়ি ঘুরে তারা এই সচেতনতা প্রচার চালাবে।

  কিভাবে তারা সচেতনতা প্রচার করবে সে নিয়ে মালদা টাউন হলে দুই শহরের ১৪০ জন অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে একটি কর্মশালা হয়েছে। সেখানে কর্মীদের প্রশিক্ষণ দেন ।

আই সি ডি এস প্রকল্পের জেলা প্রকল্প আধিকারিক অশোক কুমার পোদ্দার, আরবানের সিডিপিও শর্মিষ্ঠা সাহা।
 অশোকবাবু বলেন, এবার থেকে দুই শহরের অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি ঘুরে ডেঙ্গু সহ পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা প্রচার করবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...