ট্রাক্টরের নিচে চাপা পড়ে মৃত্যু হল চালকের।




নিজস্ব প্রতিবেদক,মালদা । 

 এবি বঙ্গনিউজ।

 ট্রাক্টরের নিচে চাপা পড়ে মৃত্যু হল চালকের। সোমবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সালালপুর গ্রামে। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।ওই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে , মৃত ওই ট্রাক্টর চালকের নাম জাহাঙ্গীর আলম (22)। হরিশ্চন্দ্রপুর- ১ নং ব্লকের তুলসীহাটা জিপির সালালপুর গ্রামের বাসিন্দা।এদিন সকাল প্রায় ন'টার সময় ওই চালক রাস্তার পাথর খালি করে পিছন দিক হয়ে আসছিল।

তারপর ওই চালক ট্রাক্টরটি পিছিয়ে নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নয়ানজলিতে পড়ে যায়। সেই সময় চালক ট্রাক্টরের নিচে চাপা পরে যাওয়াতেই ইঞ্জিন টি তার বুকে চাপা পড়ে যায় ।জলের তলায় প্রায় পনেরো মিনিট থাকার পর স্থানীয় লোকেরা উদ্ধার করে।পাশেই থাকা হরিশ্চন্দ্রপুর দমকল অফিসের সরকারি কর্মীরা দমকল গাড়িতে করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা মৃত্যু বলে ঘোষণা করেন ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...