এবি বঙ্গনিউজ।
ভিটা জমি নিয়ে শরিকী সংঘর্ষ, অ্যাসিড ছোঁড়া।
অ্যাসিডের আক্রমনে আহত চারজন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার সাহাপুর গ্রামে। আহতদের
গোয়ালপোখরের লোধন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।
ঘটনাস্থলে গোয়ালপোখর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার সাহাপুর এলাকায় দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল।
জমি মাপাকে কেন্দ্র করে বচসা বাধে। অভিযোগ, আচমকা মজিবুর রহমান ও তার ভাই আকবর আলি অ্যাসিড ছোঁড়ে। অ্যাসিডের আক্রমনে লাভলী খাতুন, নাজনিন বেগম, হাসান রেজা সহ সাহাপুর গ্রামপঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী আফতাব আলি গুরুতর আহত হয়।
ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ। ত্ম্ক্কা


