এবি বঙ্গনিউজ, গঙ্গারামপুর,২১ শে আগস্ট;
বাচ্চাদের পোকা ধরা নিম্ন মানের খাবার পরিবেশনের অভিযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি কে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও গ্রামবাসীরা ।
চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে বুধবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ৩/২ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকার ২৫৬ নম্বর রাউত পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ।
দায়িত্ব হিনতার অভিযোগ তুলে দিদিমনিদের বদলির দাবি জানিয়েছেন অভিভাবক সহ গ্রামবাসীরা।
সূত্রের খবর ,২৫৬ নম্বর রাউত পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মোট ১১০ জন বাচ্চা,প্রসূতি মা ও গর্ভবতী মায়েরা পরিষেবা পেয়ে থাকেন।
বুধবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ৩/২ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকার ২৫৬ নম্বর রাউত পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাচ্চাদের পোকা ধরা নিম্ন মানের খাবার পরিবেশনের অভিযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি কে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবক সহ গ্রামবাসীরা।
অভিভাবক ও গ্রামবাসীদের অভিযোগ,বাচ্চাদের পোকা ধরা নিম্ন মানের খাবার পরিবেশন করছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণিরা।
রান্না করা সোয়াবিন খবরের মধ্যে রয়েছে বহু পোকা।যা না দেখেই বাচ্চাদের মধ্যে পরিবেশন করছেন দিদিমণিরা।
আরো অভিযোগ,
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থেকে যে বাচ্চাদের খিচুড়ি রান্না করে খাওয়ানো হয়, তাতে কোনো সবজি দেওয়া হয় না যার ফলে সঠিক পুষ্ঠি থেকে বঞ্চিত হচ্ছে বাচ্চার।
এছাড়াও ডিম ও কলা সঠিক ভাবে দেওয়া হইনা তাদের বলে অভিযোগ অভিভাবক সহ গ্রামবাসীদের।
এবিষয়ে সম্পা মন্ডল,রাখি সূত্রধর ও আরো এক পরিষেবা নিতে আশা শিশুর মায়েরা অভিযোগ করে জানিয়েছেন,খিচুড়ি ও সোয়াবিন খবরের মধ্যে পোকা , সবজি ছারা রান্না করা হয় বাচ্চাদের খিচুড়ি।
এমন খাবার খেলে বাচ্চাদের পুষ্টিত দূরের কথা অসুস্থতার আশঙ্কা করছি। দিদিমণি দের দুব্যবহার ও দায়িত্ব হিনতার জন্য তাদের বদলি আশা করছি।
এবিষয়ে দুই জন গ্রামবাসী লিটন ঘোষ ও মামনি সেন অভিযোগ করে জানিয়েছেন,এমন পোকা ধরা খাবার পরিবেশন ঠিক না।
দিদিমণি দের খাবার যাচাই করা দরকার।
যদিও এবিষয়ে ওই কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী ঘটনার স্বীকার করে উত্তমা গাঙ্গুলী জানিয়েছেন,বুঝতে পারিনি ভুল হয়ে গেছে।
দায়িত্ব হিনতার অভিযোগ তুলে দিদিমনিদের বদলির দাবি জানিয়েছেন অভিভাবক সহ গ্রামবাসীরা।





