নাজমুল হক,বাদুড়িয়াঃ
এবি বঙ্গনিউজ।
উত্তর২৪পরগণার বাদুড়িয়া ব্লকের দক্ষিণ চাতরা ঘোষপুর কৃষি সমবায় ব্যাঙ্কের সদস্যরা ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত উক্ত কৃষি সমবায় ব্যাঙ্কের মাধ্যমে কৃষিকাজ করার জন্য ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভলপমেণ্ট (NABARD )এর থেকে কৃষান ক্রেডিট কার্ডের মাধ্যমে স্বল্প সুদে কৃষিঋণ পান৷
সরকারি নিয়ম অনুযায়ী কৃষকরা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কৃষিঝণ সুদেআসলে শোধ করেন তাহলে ৩% সুদ সবসিডি হিসাবে কৃষকরা ফেরত পাবেন৷ চাষ করার জন্য কোনো চাষী যদি কৃষিঋণ নেন এবং এক বছর পরে শেষ তারিখের মধ্যে সুদ সহ আসল পরিশোধ করেন তাহলে কৃষি সমবায় ব্যঙ্ক কৃষকের ৩% সুদ সাবসিডি হিসাবে ফেরত দেবে।
যাতে গরীব দুস্থ কৃষকদের কিছুটা আর্থিক কষ্ট দুর হয়৷ দুর্ভাগ্যের কথা হল এই উক্ত কৃষি ব্যাঙ্কের মাধ্যমে চলতি মাসের ৪ তারিখ পর্যন্ত কোন কৃষক সুদ সাবসিডির টাকা ফেরত পাননি৷ দক্ষিণ চাতরা কৃষি ঘোষপুর কৃষি ব্যাঙ্কের বর্তমান পরিচালন কমিটির অন্যতম ডিরেক্টর মফিজুর রহমান গরীব কৃষকদের ন্যায্য সুদ সাবসিডি ফেরতের দাবীতে বহুবার সোচ্চার হন।
কিন্তু পূর্বের ম্যানেজিং কমিটি সহ অফিস স্টাফরা কোন উদ্যোগ না নেওয়ায় গরীব কৃষরা বঞ্চিত হতে থাকে ৫৫ বছর ধরে৷ এরপর মফিজুর রহমান মিন্টু বহু সংগ্রামের পর ডিরেক্টর পরিচালন কমিটির ডিরেক্টর হলে সমস্যা সমাধান করার জন্য বিষয়টিতে হস্তক্ষেপ করলে উঠে আসে চরম গাফিলতি।তিনি কৃষি ব্যাঙ্কের ম্যানেজার সহ বাদুড়িয়া ব্লকের কোয়াপরেটিভ ইনসপেক্টর এবং পরবর্তীতে বারাসাতের ডি. আর. সি. এস অফিসে যোগাযোগ করলে জানা যায় কৃষকদের সুদ সাবসিডির ব্যাপারে তাদেরকে জানানো হয়নি ফলে অনেক কৃষকের সময়ে কৃষিঋণ শোধকরে সাবসিডির সুবিধা নেওয়ার ইচ্ছে থাকলেও পারেননি ৷
আর যারা নির্ধারিত সময়ে সুদ সহ কৃষিঋণ শোধকরে আসছেন যেমন উওর চাতরার অনিমেষ মিশ্র সহ অনেকেই সংশ্লিষ্ট কর্মচারীদের নিয়ম মেনে কাজকরার কর্তব্যে অবহেলার কারনে সুযোগ থেকে বঞ্চিত হয়ে শোষিত হচ্ছেন৷ গরীব ঋণগ্রস্থ কৃষকদের নায্য অধিকারের দাবীতে দীর্ঘদিন আন্দোলন করে অবশেষে বিগত ৫ তারিখে ঊর্ধ্বতন কর্ত্তৃপক্ষের উপস্থিতিতে ১৪ জন কৃষকের হাতে ২০১৭ সালের কৃষিঋণে সুদ সাবসিডির টাকা তাদের সেভিংস একাউণ্টে জমা করাহলে দুস্থ কৃষকদের মুখে হাসি ফোটে৷ কৃষকদের বঞ্চনার সংগ্রামে এলাকার অন্যতম মুখ মফিজুর রহমান জানান 'সংশ্লিষ্ট কর্ত্তৃপক্ষের কাছে অনুরোধ করছি সর্বত্র কৃষকসহ সাধারণ গরীব নাগরিকদের সহায়তা করার জন্য যে সরকারি প্রকল্পগুলি চালু আছে তা তাদের মধ্যে প্রচার করুন এবং সুযোগ সুবিধেগুলি পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করুন ৷'

