ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত'এর সম্প্রীতি সভা।




গোলাম মোর্তজা,প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ, জগ বল্লভপুর। 

হাওড়া জেলার মুন্সিরহাটে আজ ,২৫শে আগস্ট :'ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত'এর জগৎ বল্লভপুর থানা কমিটির উদ্যোগে সম্প্রীতি সভার অনুষ্ঠিত হয়।

আজ রবিবার বিকাল ৩:৩০টা নাগাদ এই অনুষ্ঠানের সূচনা হয় হাওড়া জেলার মুন্সিরহাট ম্যাটাডোর স্ট্যান্ডে।

 এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব,সমাজ সেবি শিক্ষক সামসুল আলম সাহেব ,সংগঠনের হাওড়া জেলা সম্পাদক হাজী ইব্রাহীম সাহেব এবং আরো অন্যান্য থানা কমিটির নেতৃত্ব।




 পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব বলেন,এই সংগঠন কোনো জাতি ধর্ম দেখে না অসহায় দরিদ্র মানুষের পাশে আছে থাকবে।

তিনি আরো বলেন সমস্ত ভারত বাসী আমার ভাই।

এই সংগঠন সাড়ে তিন বছর ধরে বিভিন্ন সামাজিক কাজ করে আসছে ।এই সভা থেকে পীরজাদা ঘোষণা করেন আগামী ২১শে অগ্রাহন ফুরফুরা শরীফে" পীর আবুবকর সিদ্দিকী নলেজ সিটি"নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান এর কাজের সূচনা হবে ,।
ঐ অনুষ্ঠানে সকল শিক্ষা দরদী ভাইদের আমন্ত্রণ জানান যাওয়ার জন্য। রবিবারের এই সভাতে বিভিন্ন জেলা বিশেষ করে হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠিনের কর্মীরা দলে দলে এসে উপস্থিত হয়েছিল।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...