জেলা শিল্প কেন্দ্রে জাতীয় এসসি. এসটি. হাব প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও তপশিলী উপজাতি প্রকল্পের সচেতনতা শিবির।




নিজস্ব প্রতিবেদক, ।

এবি বঙ্গনিউজ,মালদা ৮ আগস্ট ঃঃ

    বৃহস্পতিবার মালদা জেলা শিল্প কেন্দ্রে জাতীয় এসসি. এসটি. হাব প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও তপশিলী উপজাতি প্রকল্পের আওতায় সম্ভাব্য উদ্যোগীদের নিয়ে মহাকুমা পর্যায়ে এক দিনের সচেতনতা শিবির /আলোচনা/ কর্মশালার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর। অনুষ্ঠানে উপস্থিত ছিল তপশিলি জাতি ও উপজাতির উদ্যোগী ছেলেমেয়েরা। 


এই অনুষ্ঠানে প্রায় ১00 জন উদ্যোগী ছেলে মেয়েদের কিভাবে অনলাইনের মাধ্যমে সরকারি আর্থিক সাহায্য পেতে পারে তারই বিবরণ দেওয়া হয়। তপশিলি জাতি ও উপজাতির মেয়েরা যদি বিউটিশিয়ান বা বুটিকের ব্যবসা করতে চান সে বিষয়ে তাদের ট্রেনিং দেওয়া হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক(উন্নয়ন) অর্নব চ্যাটার্জি,সদর মহাকুমা শাসক পার্থ চক্রবর্তী ও ডিআইসি জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মন্ডল।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...